ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি পুলিশের মারধরে জিয়াদ আবু আইন নামে মন্ত্রীপর্যায়ের এক ফিলিস্তিনি কর্মকর্তা নিহত হয়েছেন।
হাসপাতাল কমকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, বুধবার রামাল্লার নিটকবর্তী তারমুসিয়া গ্রামে ফিলিস্তিনিদের বিক্ষোভ চলাকালে ইসরায়েলি পুলিশ তাকে মারধর করে। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।
এ ঘটনাকে ‘বর্বরোচিত’ আখ্যা দিয়ে ইরায়েলি পুলিশের হামলার নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণার পাশাপাশি এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন আব্বাস।
ওই কর্মকর্তা ফিলিস্তিনে ইসরায়েলি বসতি স্থাপন বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। ঘটনার সময় ইসরায়েলের পুলিশ তার বুকে রাইফেলের বাট দিয়ে আঘাত করে বলে এএফপির খবরে জানানো হয়েছে।