
প্রতিদিনের চেনা ব্যস্ততার মাঝে মাঠের সব ম্যাচের খবর রাখা অনেকের পক্ষেই কঠিন হয়ে দাঁড়ায়। তাই নিজের অবসর বুঝে শুধু পছন্দের দলগুলোর লড়াই উপভোগ করতেই ভালোবাসেন বেশির ভাগ ক্রীড়াপ্রেমী। আর খেলা দেখার আসল রোমাঞ্চ তো লুকিয়ে থাকে লাইভ বা সরাসরি সম্প্রচারের উত্তেজনায়।
পর্দার সেই রোমাঞ্চকর মুহূর্তগুলো মিস করতে না চাইলে টেলিভিশনের সামনে বসার প্রস্তুতিটা আগেভাগেই সেরে নেওয়া ভালো। আগামী ২৪ ঘণ্টায় কোন কোন ম্যাচের সরাসরি অ্যাকশন দেখা যাবে, তা নিয়ে আর বাড়তি দুশ্চিন্তার কোনো কারণ নেই। একনজরে দেখে নিন আজ (১৫ জুন) ও আগামীকালের (১৬ জুন) খেলার সম্পূর্ণ সময়সূচি, আর চটপট ঠিক করে নিন আজ কোন কোন লড়াইয়ে বুঁদ হয়ে থাকবেন আপনি।
বিশ্বকাপে আজ সাবেক চ্যাম্পিয়ন স্পেনের প্রথম ম্যাচ। রাত ১০টায় অভিষিক্ত কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামবেন ইয়ামালরা। এছাড়া মিসর ও নিউজিল্যান্ডও ভিন্ন ম্যাচে নামবে।
বিশ্বকাপ ফুটবল
স্পেন-কেপ ভার্দে (১৫ জুন)
রাত ১০টা, বিটিভি, টি স্পোর্টস ও সময়
বেলজিয়াম-মিসর (১৬ জুন)
রাত ১টা, বিটিভি, টি স্পোর্টস ও সময়
সৌদি আরব-উরুগুয়ে (১৬ জুন)
আগামীকাল ভোর ৪টা, বিটিভি, টি স্পোর্টস ও সময়
ইরান-নিউজিল্যান্ড (১৬ জুন)
আগামীকাল সকাল ৭টা, বিটিভি, টি স্পোর্টস ও সময়
ভিজুয়াল স্টোরি