
ফাইল ছবি
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৭ জুন) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এসময় লেনদেন ছাড়িয়েছে ১ হাজার ২১১ কোটি টাকা। বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৬ দশমিক ০৫ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৬২১ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৭ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৩৬ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ০২ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ১১৩ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে ১ হাজার ২১১ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১ হাজার ১৯৬ কোটি ১১ লাখ টাকা ।
আজ ডিএসইতে মোট ৩৯৪ টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৮২ টি কোম্পানির, বিপরীতে ১৫৮ টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫৪ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ২৪৯ পয়েন্টে।
সিএসইতে ২৩২ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১১১ টির দর বেড়েছে, কমেছে ৯৩ টির এবং ২৮ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৩৪ কোটি ৯১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।