
সিএইচটিবির সহায়তায় থাকা দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশু, বিশেষ করে যাদের হৃদরোগের অস্ত্রোপচার প্রয়োজন, তারা যৌথভাবে উভয় প্রতিষ্ঠানের বিশেষ সহায়তা পাবে
জন্মগত হৃদরোগে আক্রান্ত শিশুদের মানসম্মত চিকিৎসা সেবা ও সহায়তা বাড়াতে ইউনিকো হাসপাতাল এবং চাইল্ড হার্ট ট্রাস্ট বাংলাদেশের (সিএইচটিবি) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
চুক্তিটি স্বাক্ষর করেন ইউনিকো হাসপাতালস পিএলসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা আরদ্রা কুরিয়েন এবং চাইল্ড হার্ট ট্রাস্ট বাংলাদেশের পক্ষে ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডা. নূরুন নাহার ফাতেমা (অব.), এসবিপি। স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিকো হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. ফাইজুস সাজ্জাদ।
চুক্তির আওতায় সিএইচটিবির রোগীরা ইউনিকো হাসপাতালে চিকিৎসায় বিশেষ সুবিধা পাবেন। একই সঙ্গে সিএইচটিবির সহায়তায় থাকা দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশু, বিশেষ করে যাদের হৃদরোগের অস্ত্রোপচার প্রয়োজন, তারা যৌথভাবে উভয় প্রতিষ্ঠানের বিশেষ সহায়তা পাবে।
উভয় প্রতিষ্ঠান জানিয়েছে, এই অংশীদারিত্ব শিশুদের জীবনরক্ষাকারী হৃদরোগ চিকিৎসা সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।