
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যা সোয়া ৭টায় জাতীয় সংসদ ভবনের জনপ্রশাসন সভাকক্ষে এই উচ্চপর্যায়ের সভাটি অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা গণমাধ্যমকে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।
সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, উপদেষ্টা, মন্ত্রিপরিষদ সচিবসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে দেশের চলমান পরিস্থিতি, প্রশাসনিক উন্নয়ন এবং রাষ্ট্রীয় নীতি নির্ধারণী বেশ কিছু এজেন্ডা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গেছে।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে গৃহীত সিদ্ধান্তসমূহ সাংবাদিকদের বিস্তারিত জানানো হবে বলে আশা করা হচ্ছে।