
দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর ব্যক্তিগত জীবনে এসেছে নতুন সুখবর। নতুন সিনেমা ‘মা ইনতি বানগারাম’–এর সাফল্যের মধ্যেই স্বামী রাজ নিদিমোরুর সঙ্গে প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন তিনি। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, সামান্থার মুখপাত্র তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিশ্চিত করেছেন। চলতি বছরের ডিসেম্বরে তাদের প্রথম সন্তান জন্ম নিতে পারে।
সম্প্রতি সিনেমাটির সাফল্য উদযাপনের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে রাজ নিদিমোরুর পাশে সামান্থার উপস্থিতি এবং তার বেবি বাম্প স্পষ্টভাবে নজরে আসায় ভক্তদের মধ্যে মাতৃত্বের গুঞ্জন শুরু হয়, যা পরে নিশ্চিত হয়।
এদিকে, খবরটি প্রকাশ্যে আসার পর সামান্থার একটি পুরোনো সাক্ষাৎকারও নতুন করে আলোচনায় এসেছে। সেখানে তিনি বলেছিলেন, মা হওয়ার স্বপ্ন সবসময়ই দেখেছেন এবং তার বিশ্বাস, মাতৃত্বের জন্য জীবনের কোনো সময়ই দেরি হয়ে যায় না।

গত বছরের ডিসেম্বরে সামান্থা ও রাজ নিদিমোরু বিবাহবন্ধনে আবদ্ধ হন। এটি দুজনেরই দ্বিতীয় বিয়ে। এর আগে সামান্থার সঙ্গে অভিনেতা নাগা চৈতন্যের এবং রাজের সঙ্গে শ্যামলী দের বিবাহ হয়েছিল। পরে দুই দম্পতিরই বিচ্ছেদ ঘটে।
সূত্র: আউটলুক ইন্ডিয়া