
বিশ্বকাপে আপনার প্রিয় দল?
আমি পৈতৃক সূত্রে আর্জেন্টিনার সমর্থক। আমার বাবা ছিলেন আর্জেন্টিনার ঘোর সমর্থক। আর আর্জেন্টিনা দলের প্রতি বাবার সেই ভালোবাসা দেখেই আমারও দলটির প্রতি ভালোলাগা তৈরি হয়। বাবা ছিলেন কিংবদন্তি ম্যারাডোনার ভক্ত, আর আমি লিওনেল মেসির ভক্ত। ম্যারাডোনার যোগ্য উত্তরসূরি হলেন মেসি। আমার মনে হয়, আমি যোগ্য দলকেই সমর্থন করছি।
এবারের বিশ্বকাপে কোন দলকে সবচেয়ে বেশি শক্তিশালী মনে হচ্ছে?
আমার কাছে এবারও আর্জেন্টিনাকেই সবচেয়ে বেশি শক্তিশালী মনে হচ্ছে। কারণ, এই বিশ্বকাপে ইতিমধ্যে যে দুটি ম্যাচ হয়েছে, সেই দুই ম্যাচেই মেসি একাই পাঁচ গোল করেছেন এবং দলও দুটি ম্যাচেই দুর্দান্ত জয় পেয়েছে। মাঠে তাদের এমন পারফরমেন্সের পর আর্জেন্টিনাকেই সবচেয়ে শক্তিশালী বলা চলে।
তারমানে কি আপনার দৃশষ্টর আপনার দলই চ্যাম্পিয়ন কে হবে?
গত কাতার বিশ্বকাপে একটা অনুমান করেছিলাম। প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরে যাওয়ার পর, দল যখন মেক্সিকোর সঙ্গে জিতলো, তখনই আমি বুঝে গিয়েছিলাম আর্জেন্টিনাই এবার চ্যাম্পিয়ন হবে; শেষ পর্যন্ত তা-ই হয়েছিল। তবে এই বছর আগে থেকে তেমন কোনো বড় অনুমান করতে চাচ্ছি না। আমি মনেপ্রাণে ভীষণ আশাবাদী, বাকিটা দেখা যাক মাঠে কী হয়।
প্রিয় ফুটবলার মেসি ছাড়া আর কেউ?
আমার কাছে সর্বকালের সেরা হিসেবে লিওনেল মেসির নামই সারাজীবন এক নম্বরে থাকবে। তার ফুটবল জাদুই আলাদা। তবে আরও অনেকের খেলা ভালো লাগে।
খেলা দেখার সময় দশর্ক হিসেবে আপনি কেমন- শান্ত, উচ্ছ্বল নাকি উত্তেজিত?
ওপরে তিনটির কোনোটিই না। আসলে খেলা দেখার সময় আমি ভীষণ আবেগপ্রবণ। দলের জয়-পরাজয় বা মাঠের প্রতিটি মুহূর্ত আমাকে গভীরভাবে স্পর্শ করে।
একদিনের জন্য কোনো বিশ্বকাপ দলের কোচ হওয়ার সুযোগ পেতেন, তবে কোন দলের দায়িত্ব নেবেন?
আর্জেন্টিনা অথবা ব্রাজিল এই দুই দলেরই কোচ হতে চাই। কারণ মাঠের চিরশত্রু হলেও, এই দুই দলের ফুটবলের নান্দনিকতা ও সৌন্দর্য অসাধারণ। ফুটবলীয় সেই সৌন্দর্যের টানেই আমি দুই পরাশক্তির যেকোনো একটির দায়িত্ব নিতে দারুণ পছন্দ করতাম।