
তামান্না ভাটিয়া।
রামচরণ অভিনীত আলোচিত ছবি ‘পেড্ডি’ মুক্তির পর থেকেই জাহ্নবী কাপুরের ‘আচিয়াম্মা’ চরিত্রকে ঘিরে বিতর্ক চলছে। চরিত্রটিকে যথাযথ গুরুত্ব না দেওয়া এবং নারীর উপস্থাপন নিয়ে সমালোচনার মুখে পড়ে নির্মাতারা ইতোমধ্যে দুঃখ প্রকাশ করেছেন। এমনকি ছবি থেকে কয়েকটি বিতর্কিত দৃশ্য বাদ দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
এবার এ বিতর্কে নতুন মাত্রা যোগ করেছেন অভিনেত্রী তামান্না ভাটিয়া। এক সাক্ষাৎকারে তিনি বলেন, দক্ষিণি চলচ্চিত্রে নারী তারকাদের যেভাবে উপস্থাপন করা হয়, তা অনেক সময় প্রশংসাসূচক নয়, বরং ‘পুরুষতান্ত্রিক’ দৃষ্টিভঙ্গির প্রতিফলন।

তামান্না আরও জানান, তিনি ‘আইটেম সং’ শব্দটি পছন্দ করেন না; তাঁর মতে এগুলো মূলত ‘পার্টি সং’। পাশাপাশি তিনি বলেন, গ্ল্যামার তাঁর ব্যক্তিত্বেরই অংশ, কেবল পর্দার প্রয়োজন নয়। তাঁর এই মন্তব্যের পর দক্ষিণি সিনেমায় নারীর ভূমিকা ও উপস্থাপন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস