নড়াইল জেলার লোহাগড়ার সুজাপুরে মাশরাফি গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মাশরাফি ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সুজাপুর কামরুজ্জামান ও আহসান স্মৃতি মাঠে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপত্বিত করেন মাশরাফি ফাউন্ডেশনের উপদেষ্টা অলিয়ার রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাশরাফি বিন মোর্তুজার পিতা গোলাম মোর্তজা স্বপন।
এ সময় আরো বক্তব্য রাখেন সহকারী কমিশনার জাকির হোসেন, নিরাপদ সড়ক চাই নিসচা’র জেলা সভাপতি সৈয়দ খায়রুল আলম, আরটিভির নড়াইল প্রতিনিধি মোস্তফা কামাল প্রমুখ।
সুজাপুর ক্রিকেট একাদশ ও নালিয়া খান ক্রিকেট একাদশ এর মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
নির্ধারিত ১৫ ওভারে খেলা অমীমাংসিতভাবে শেষ হওয়ায় সুপার ওভারে নালিয়া খান ক্রিকেট একাদশকে ১ রানে হারিয়ে সুজাপুর ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।
সুজাপুর ক্রিকেট একাদশ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২১ সংগহ করে। জবাবে ১২২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২১ সংগহ করলে খেলা অমীমাংসিতভাবে শেষ হয়। পরে সুপার ওভারে নলিয়া খান ক্রিকেট একাদশকে ১ রানে হারিয়ে সুজাপুর ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ান হবার গৌরব অর্জন করে।
নতুন বার্তা