
আগামী ১২ সেপ্টেম্বর কোরিয়ায় পবিত্র ঈদ-উল আযহা উৎযাপিত হবে। লাখ লাখ মুসলিম দিনটি উৎসাহ উদ্দীপনার সাথে পালন করবে। ছুটির দিন না হওয়ায় কোরিয়ায় অনেক মুসলিম ঈদের নামাজ আদায় করতে পারবেন না। গত বছর ঈদুল আযহা এবং গত ঈদুল ফিতরের সময় বাংলাদেশ দূতাবাস কোরিয়ান কোম্পানীগুলোর নিকট বাংলাদেশীদেরকে ঈদে ছুটি দেওয়ার অনুরোধ করে একটি চিঠি প্রকাশ করেছিল। এই চিঠির মাধ্যমেও অনেকেই ছুটি নিয়ে ঈদ উতযাপন করে।
বাংলাদেশের মত উৎসবমূখর পরিবেশে ঈদ পালন করতে না পারলেও কোরিয়ায় বাংলাদেশীরা নিজেদের মধ্যে আনন্দ ভাগাভাগির মাধ্যমে ঈদ উৎযাপন করবে। কোরিয়ান মুসলিমদের পাশাপাশি বিপুল সংখ্যক বিদেশী মুসলিম কোরিয়ায় ঈদ পালন করবে।
কোরিয়ার বিভিন্ন প্রান্তে মসজিদ এবং ঈদগাহ মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। সিউল কেন্দ্রীয় মসজিদে সকাল দশটায় কোরিয়ার সর্ববৃহৎ জামাত অনুষ্ঠিত হবে। অন্যান্য মসজিদের সময়সূচি পরবর্তীতে জানানো হবে।