
আইফোন ৭ ও আইফোন ৭ এস এর সঙ্গে বাজারে আসছে অ্যাপল ওয়াচের নতুন সংস্করণও।
বুধবার (৭ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোর অনুষ্ঠানে অ্যাপল ওয়াচ ২ নামে স্মার্টওয়াচটিরও প্রদর্শণীও করেছে বিশ্বখ্যাত প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি।
অ্যাপলের প্রধান পরিচালন কর্মকর্তা জেফ উইলিয়ামস বলেন, অ্যাপল ওয়াচ সিরিজ ২ এ থাকছে দ্রুতগতির প্রসেসর, অধিক উজ্জ্বল স্ক্রিন, ফিটনেস ট্র্যাকিংয়ের জন্য জিপিএস চিপ সুবিধা। এছাড়াও স্মার্টওয়াচের জন্য বিভিন্ন অ্যাপ্লিকেশন ছাড়াও পোকেমন গো খেলার সুবিধা দেওয়ার কথা জানিয়েছে অ্যাপল। নতুন এ স্মার্টওয়াচ হবে পানিরোধী। এর দাম ধরা হয়েছে ৩৬৯ মার্কিন ডলার।
প্রসঙ্গত, ২০১৫ সালের এপ্রিলে প্রথম অ্যাপল ওয়াচ বাজারে ছাড়ে প্রতিষ্ঠানটি। এবারে এসেছে পণ্যটির দ্বিতীয় সংস্করণ।