সোমবার, ২৩ মার্চ ২০২৬
দক্ষিণ কোরিয়ায় যাত্রী বোঝাই বাস উল্টে নিহত ৪ আহত ৪০
প্রকাশিত - সোমবার, ৭ নভেম্বর ২০১৬, ২:৫২ অপরাহ্ন
দক্ষিণ কোরিয়ার মধ্যাঞ্চলীয় নগরী দেজনের কাছের একটি হাইওয়েতে গতকাল রবিবার যাত্রী বোঝাই একটি বাস উল্টে অন্তত ৪ জন নিহত ও ৪০ জনের বেশি লোক আহত হয়েছে।
এই দুর্ঘটনায় প্রাণে রক্ষা পাওয়া এক যাত্রীর বরাত দিয়ে দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়নহাপ জানিয়েছে, রোববার সকালে বাসটি ধীর গতিতে চলছিল। বাসটি গতি পরিবর্তনের সময় হঠাৎ উল্টে যায়।
পুলিশ জানায়, ঠিক কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি। এ ব্যাপারে তদন্ত চলছে।
৭০ বছর বয়সী লি বলেন, “দুর্ঘটনার পর উদ্ধার করার আগ পর্যন্ত আমি আমার সিট বেল্টে ঝুলছিলাম”।
আহতদের সকলকেই হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় আহত ৮ জনের অবস্থা গুরুতর।
যাত্রীরা একটি হাইকিং ক্লাবের সদস্য। তারা সাউথ চুঙ্গচেয়ং প্রদেশের একটি পর্বতে যাচ্ছিল।
স্বত্ব © বাংলা টেলিগ্রাফ
একটি ‘ফ্ল্যাগশিপ ইনিশিয়েটিভস বাংলাদেশ’ প্রকাশনা