
সংগৃহীত ছবি
দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে চট্টগ্রাম বন্দরে জ্বালানি তেলের আমদানি জোরদার করা হয়েছে । শুক্রবার (৩ এপ্রিল) ভোরে সিঙ্গাপুর থেকে ২৭ হাজার টন ডিজেল নিয়ে হংকংয়ের পতাকাবাহী তেলবাহী জাহাজ ‘ইয়ান জিং হে’ বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে।
বন্দর কর্তৃপক্ষ জানায়, একই দিন রাতেই মালয়েশিয়া থেকে আরও ৩৪ হাজার টন ডিজেল নিয়ে দ্বিতীয় একটি জাহাজ নোঙর করবে। ফলে মাত্র একদিনেই মোট ৬১ হাজার টন ডিজেল চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে।
শিপিং এজেন্ট ‘প্রাইড’-এর স্বত্বাধিকারী নজরুল ইসলাম জানান, প্রথম জাহাজটি বর্তমানে ডলফিন জেটিতে বার্থিংয়ের অপেক্ষায় রয়েছে। অন্যদিকে বন্দরের হারবার ও মেরিন সদস্য কমোডর আহমেদ আমিন আবদুল্লাহ বলেন, ‘ইয়ান জিং হে’–কে অগ্রাধিকার ভিত্তিতে বার্থিং দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, আজ রাতে ‘শান গ্যাং ফা জিয়ান’ নামের আরেকটি জ্বালানি তেলবাহী জাহাজ বন্দরে পৌঁছাবে। আগামীকাল শনিবার একটি এলএনজি পরিবাহী জাহাজ আসারও সময়সূচি রয়েছে।
বন্দর কর্তৃপক্ষ বলছে, দেশের জ্বালানি চাহিদা পূরণে দ্রুততার সঙ্গে এসব জ্বালানি তেল খালাসের ব্যবস্থা করা হচ্ছে।






































