
সংগৃহীত ছবি
টাঙ্গাইলের যমুনা সেতুর পূর্বপ্রান্তে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
সোমবার ভোরে যমুনা সেতুর পূর্বপ্রান্তের সরাতৈল এলাকায় রডবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে।
যমুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গের উদ্দেশে ছেড়ে যাওয়া ট্রাকটি সকাল ৫টার দিকে সরাতৈল এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে ট্রাকটি উল্টে গিয়ে ঘটনাস্থলেই ১৭ জনের মৃত্যু হয়।
আহতদের দ্রুত উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার অভিযান চালাচ্ছেন।
নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।










































