বৃহস্পতিবার । মে ৭, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ৭ মে ২০২৬, ৯:১২ অপরাহ্ন
শেয়ার

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ


Aragchi-Ishak-Dar

ফাইল ছবি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের মধ্যে গুরুত্বপূর্ণ ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে।

আরাগচির অফিসিয়াল টেলিগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, আলোচনায় উভয় পক্ষ আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে সংলাপ ও কূটনীতি অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সহযোগিতা আরও জোরদারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।

এ ফোনালাপ এমন এক সময়ে হলো, যখন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান। এদিকে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানও সম্ভাব্য শান্তিচুক্তি নিয়ে আশাবাদ প্রকাশ করেছে।

সূত্র: আল–জাজিরা