বৃহস্পতিবার । মে ৭, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ৭ মে ২০২৬, ৮:৩৪ অপরাহ্ন
শেয়ার

ভারত সবচেয়ে বড় সন্ত্রাসী: পাকিস্তান সেনাবাহিনী


Ahmed-Sharif

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী

ভারতের বিরুদ্ধে আবারও কড়া ভাষায় বক্তব্য দিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী ভারতকে ‘সবচেয়ে বড় সন্ত্রাসী’ আখ্যা দিয়ে বলেন, ভারতের অভিযোগ কেউ বিশ্বাস করে না।

বৃহস্পতিবার (৭ মে) ‘মারকা-ই-হক’-এর এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে পাকিস্তান নৌবাহিনী ও বিমানবাহিনীর শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। আহমেদ শরিফ দাবি করেন, গত বছরের পেহেলগাম হামলার পর পাকিস্তানকে সন্ত্রাসবাদের সঙ্গে জড়ানোর চেষ্টা করা হলেও আজ পর্যন্ত কোনো প্রমাণ দেখাতে পারেনি ভারত। তার ভাষায়, পাকিস্তান এখন অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রধান শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, ভারতের সামরিক বাহিনী ও রাজনৈতিক নেতৃত্বের মধ্যে ‘বিপজ্জনক রাজনীতিকরণ’ ঘটেছে। একই সঙ্গে কাশ্মীর ইস্যু, সংখ্যালঘুদের দমন-পীড়ন এবং পাকিস্তানে সন্ত্রাসে মদদের অভিযোগও তোলেন তিনি।

আইএসপিআর প্রধান দাবি করেন, ‘মারকা-ই-হক’-এর পর বিশ্ব ভারতের ‘তথ্যযুদ্ধ ও প্রচারণার আসল চেহারা’ বুঝতে পেরেছে।