বুধবার । জুন ২৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৪ জুন ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শেয়ার

ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী


PM Beiging

বুধবার চীনের স্থানীয় সময় বেলা ১টা ৩০ মিনিটে চীনের রাজধানীর পথে রওয়ানা হন তিনি

চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান ডালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করেছেন। বুধবার চীনের স্থানীয় সময় বেলা ১টা ৩০ মিনিটে সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ অন্য সফরসঙ্গীদের নিয়ে চীনের রাজধানীর পথে রওয়ানা হন তিনি।

এর আগে সকাল ১০টায় প্রধানমন্ত্রী ডালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) আয়োজিত ‘গ্রীষ্মকালীন দাভোসে’র বার্ষিক সম্মেলনে অংশ নেন। ‘ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এসম্মেলন অনুষ্ঠিত হয়।

১৭তম এ্যানুয়াল মিটিং অব দি নিউ চ্যাম্পিয়নসের এই সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, গিনির প্রধানমন্ত্রী আমাদু উরি বাহ, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলঝাস বেকতেনভ, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন-সেওক, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী নিয়াম-ওসর উচরাল এবং মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোইকো স্পাইজিচ এএমএনসি-তে যোগ দেন। এই সম্মেলনে ৯০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে রাজনৈতিক, ব্যবসায়িক, শিক্ষাবিদ এবং গণমাধ্যম অঙ্গনের ১,৭০০ জনেরও বেশি প্রতিনিধি অংশগ্রহণ করেন।

‘গ্রীষ্মকালীন দাভোসে’ প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ বাংলাদেশের জন্য একদিকে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ, অন্যদিকে বিভিন্ন দেশের বেস্ট প্র্যাকটিস গ্রহণের মাধ্যমে জাতীয় সক্ষমতাকে আরও সমৃদ্ধ ও শক্তিশালী করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

গত সোমবার (২২ জুন) চীনের ডালিয়ানে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান।