‘বাকি বিশ্ব যেখানে ডিফেন্স করতে শেখে, ব্রাজিল সেখানে জন্মায় কেবল গোল করার জন্য!’ ফুটবল দুনিয়ার এই চিরন্তন সত্যটা যেন আরও একবার প্রমাণ হতে যাচ্ছে ২০২৬ বিশ্বকাপে। কারণ, ২৪ বছর ধরে হেক্সার দেখা না পেলেও, অলটাইম বিশ্বকাপ র্যাংকিংয়ের সিংহাসনটা কিন্তু এখনো সেলেসাওদের দখলেই আছে।
কিন্তু ইতিহাস দিয়ে তো আর বর্তমানের ট্রফি জেতা যায় না! আর সেই লক্ষ্যেই এবার আটঘাট বেঁধে মাঠে নামছেন মাস্টারমাইন্ড কোচ কার্লো আনচেলত্তি। তবে স্কোয়াড ঘোষণার পর থেকেই প্রতিপক্ষের ডিফেন্ডারদের রাতের ঘুম যেমন হারাম হয়েছে, তেমনি আনচেলত্তি নিজেও পড়েছেন এক মধুর সমস্যায়।














































