মঙ্গলবার । মে ১৯, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আদালত ১৯ মে ২০২৬, ২:৪২ অপরাহ্ন
শেয়ার

ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ কেন অবৈধ নয়? হাইকোর্টের রুল


ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ কেন অবৈধ নয় : হাইকোর্ট

ফাইল ছবি

রাজধানীর বিভিন্ন সড়কে ও ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ দেওয়া কেন অবৈধ ও বেআইনি হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। স্থানীয় সরকার বিভাগের সচিব, আইন মন্ত্রণালয় সচিব, ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসকসহ সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

এ সংক্রান্ত রিটের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার (১৯ মে) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট মো. শোয়েবুজ্জামান।

এর আগে, ঢাকার হকার ব্যবস্থাপনা নীতিমালা-২০২৬ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন শোয়েবুজ্জামান। ওই রিটের শুনানি নিয়ে রুল জারি করলেন হাইকোর্ট।