মঙ্গলবার । মে ১৯, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৮ মে ২০২৬, ৬:০৭ অপরাহ্ন
শেয়ার

বিএনপি’র সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক


PM

সরকার দলীয় সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার (১৮ মে) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সভায় সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের গতিশীলতা বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে নারীদের ক্ষমতায়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংগঠনিক ও নীতিগত বিষয়ে আলোচনা করা হয়।

PM

সভায় উপস্থিত সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বিভিন্ন দিকনির্দেশনা দেন। এসময় দেশের সামগ্রিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে নারী জনপ্রতিনিধিদের ভূমিকা আরও জোরালো করার আহ্বান জানান তিনি।

একই সাথে সরকারের নির্বাচনী ইশতেহার ও উন্নয়ন পরিকল্পনাগুলো সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে দলীয় সংসদ সদস্যদের একযোগে কাজ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

সভায় মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।