
জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভা
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠক চলছে। সোমবার সকাল ১০টায় (১৮ মে) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিকল্পনা কমিশন মিলনায়তনে এ সভা শুরু হয়।
আজকের বৈঠকের আলোচ্য সূচিতে রয়েছে ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) চূড়ান্ত করা ও অনুমোদন দেওয়া।
এছাড়া পাঁচ বছর মেয়াদি অর্থনৈতিক কৌশলপত্রের রূপরেখা উপস্থাপন ও অনুমোদনের কথাও রয়েছে আজকের বৈঠকের আলোচ্য সূচিতে।
বৈঠক শেষে আনুষ্ঠানিক ‘সংবাদ সম্মেলন’ করবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।








































