
ছবি: সংগৃহীত
পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে সৌদি আরব। আজ রোববার (১৭ মে) চাঁদ দেখা যাওয়ায় দেশটিতে আগামী সোমবার (১৮ মে) থেকে পবিত্র জিলহজ মাস শুরু হবে। সে অনুযায়ী আগামী ২৬ মে আরাফাত দিবস এবং ২৭ মে (বুধবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। দেশটির জাতীয় চাঁদ দেখা কমিটি আজ রাতে বিষয়টি নিশ্চিত করেছে।
এদিকে ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে তুরস্ক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ বেশ কয়েকটি মুসলিমপ্রধান দেশ। ঘোষিত সময়সূচি অনুযায়ী, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় আগামী ২৭ মে (বুধবার) কোরবানির ঈদ উদযাপিত হবে।
অন্যদিকে ব্রুনেই-তে ঈদ উদযাপিত হবে ২৮ মে (বৃহস্পতিবার)। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। ফলে সোমবার (১৮ মে) জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং মঙ্গলবার (১৯ মে) থেকে জিলহজ মাস শুরু হবে।
এর আগে উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়া সর্বপ্রথম ঈদুল আজহার তারিখ ঘোষণা করে। দেশটিতেও আগামী ২৭ মে (বুধবার) ঈদ উদযাপিত হবে। এছাড়া তুরস্ক জ্যোতির্বিজ্ঞানের গণনা ও ক্যালেন্ডারভিত্তিক পদ্ধতির ওপর নির্ভর করে একই দিনে (২৭ মে) ঈদুল আজহা নির্ধারণ করেছে।
দক্ষিণ এশিয়ার দেশ আফগানিস্তান-ও ঈদের তারিখ ঘোষণা করেছে। দেশটির সুপ্রিম কোর্ট জানিয়েছে, এবার সেখানে ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।









































