রবিবার । মে ১৭, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৭ মে ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শেয়ার

কারিনা কায়সারের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক


কারিনা কায়সারের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

কারিনা কায়সারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং প্রখ্যাত ফুটবলার কায়সার হামিদের মেয়ে কারিনা কায়সারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

রোববার (১৭ মে) এক শোকবার্তায় মরহুমা কারিনা কায়সারের রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

এর আগে লিভার-সংক্রান্ত জটিলতায় আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে গত ১১ মে এয়ার অ্যাম্বুলেন্সে করে কারিনাকে ভারতের চেন্নাই নেওয়া হয়। পরে ভেলোরের খ্রিষ্টান মেডিক্যাল কলেজ (সিএমসি) হাসপাতালে তার চিকিৎসা চলছিল। শুক্রবার গভীর রাতে সেখানেই তার মৃত্যু হয়।

শনিবার (১৬ মে) কারিনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ।