
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট || ছবি: সংগৃহীত
২০২৬ সালের ষষ্ঠ শ্রেণি এবং ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ ও আলিম প্রথম বর্ষের উপবৃত্তির জন্য শিক্ষার্থীদের তথ্য জমা দেয়ার সময় বাড়িয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক HSP-MIS সফটওয়্যারে শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি এবং তা উপজেলা পর্যায়ে পাঠানোর এই সময়সীমা বাড়ানো হয়েছে।
রোববার (১৭ মে) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, আগে তথ্য এন্ট্রি ও উপজেলা পর্যায়ে পাঠানোর শেষ সময় ছিল ১৪ মে। তবে বিশেষ কারণে সময়সীমা বাড়িয়ে আগামী ২২ মে রাত ১০টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের তথ্য সফটওয়্যারে আপলোড ও প্রেরণ করতে পারবে। এরপর স্বয়ংক্রিয়ভাবে অপশনটি বন্ধ হয়ে যাবে।
এদিকে উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের যাচাই-বাছাই কার্যক্রমের সময়ও বাড়ানো হয়েছে। উপজেলা উপদেষ্টা কমিটির সভার মাধ্যমে যাচাইকৃত ও সুপারিশকৃত শিক্ষার্থীদের তথ্য চূড়ান্ত অনুমোদনের জন্য HSP/PMEAT-এ পাঠানোর শেষ সময় আগামী ৪ জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তথ্য এন্ট্রি বা কারিগরি জটিলতা সংক্রান্ত সহায়তার জন্য অফিস চলাকালীন সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ০১৩১৬৬৫৮২৩০ এবং ০১৩১৬৬৫৮৫২৯ নম্বরে যোগাযোগ করা যাবে।









































