
জুডিশিয়াল সার্ভিস কমিশনে শূন্য পদে জনবল নিয়োগ
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ে রাজস্ব খাতভুক্ত বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৩ থেকে ২০তম গ্রেডে ৮ পদে ৯৬৮ কর্মী নিয়োগে ১৩ মে প্রকাশ করা হয়েছে এ নিয়োগ বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তি অনুযায়ী, জেলা জজ ও অধস্তন আদালত/ট্রাইব্যুনালসহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সহায়ক কর্মচারী হিসেবে এ নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদন ১৮ মে থেকে শুরু হবে। আগ্রহীদের জন্য আবেদনের সুযোগ আগামী ৪ জুন বিকেল ৫টা পর্যন্ত।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়
চাকরির ধরন: সরকারি চাকরি (রাজস্ব খাতভুক্ত)
মোট শূন্য পদ: ৯৬৮টি
আবেদনের মাধ্যম: অনলাইন
আবেদনের ওয়েবসাইট দেখুন এখানে
১. ক) পদের নাম: সাঁটলিপিকার
পদসংখ্যা: ৬২টি
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
খ) পদের নাম: স্টেনোগ্রাফার
পদসংখ্যা: ২০টি
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
২. ক) পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১৭৩টি
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
খ) পদের নাম: স্টেনোটাইটিস্ট/সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৭৮টি
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
৩. ক) পদের নাম: বেঞ্চ সহকারী
পদসংখ্যা: ১১টি
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)
খ) পদের নাম: বেঞ্চ সহকারী
পদসংখ্যা: ৬৯টি
বেতন স্কেল: ৯,৩০০-২২,১০০ টাকা (গ্রেড-১৬)
৪. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ১২টি
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৫. ক) পদের নাম: গাড়িচালক
পদসংখ্যা: ১২টি
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
খ) পদের নাম: গাড়িচালক
পদসংখ্যা: ৮টি
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৬. পদের নাম: জারিকারক
পদসংখ্যা: ১৩০টি
বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)
৭. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ২৯৯টি
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
৮. ক) পদের নাম: নিরাপত্তাপ্রহরী
পদসংখ্যা: ২৬টি
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
খ) পদের নাম: নিরাপত্তাপ্রহরী
পদসংখ্যা: ৬৮টি
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১ মে ২০২৬ তারিখে)। তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন
আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ—
- আবেদন শুরু ১৮ মে সকাল ১০টা থেকে
- আবেদন শেষ: আগামী ৪ জুন ২০২৬, বিকেল ৫টা পর্যন্ত
- আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য সব বিষয়ে বিস্তারিত তথ্য জানতে এখানে ক্লিক করুন।








































