বুধবার । এপ্রিল ৮, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক ক্যারিয়ার ৭ এপ্রিল ২০২৬, ৯:৩৮ পূর্বাহ্ন
শেয়ার

কারা অধিদপ্তরে ৪৭২ জন কারারক্ষী নিয়োগ


jail

কারারক্ষী নিয়োগের বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কারা অধিদপ্তর

রাজস্ব খাতভুক্ত ৪৭২ জন কারারক্ষী নিয়োগের বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কারা অধিদপ্তর। ‘কারারক্ষী’ ও ‘মহিলা কারারক্ষী’ পদে অনলাইনের মাধ্যমে নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই আবেদনের সুযোগ পাবেন। আগামী ৯ এপ্রিল ২০২৬ সকাল ১০টা থেকে শুরু হবে আবেদন প্রক্রিয়া।

পদের নাম ও সংখ্যা

আবেদনের যোগ্যতা ও বয়স
যেকোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। ১ এপ্রিল ২০২৬ তারিখে প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২১ বছরের মধ্যে। তবে প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে।

শারীরিক যোগ্যতা

  • পুরুষ: উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, বুকের মাপ ২ ফুট ৮ ইঞ্চি এবং ওজন ৫২ কেজি।

  • নারী: উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, বুকের মাপ ২ ফুট ৬.২৪ ইঞ্চি এবং ওজন ৪৫ কেজি।

বাছাই প্রক্রিয়া ও পরীক্ষার প্রস্তুতি
নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের কয়েক ধাপে পরীক্ষা দিতে হবে। প্রাথমিক শারীরিক যোগ্যতা যাচাইয়ের (দৌড়, পুশ-আপ, হাইজাম্প, লংজাম্প, রোপ ক্লাইম্বিং) পর উত্তীর্ণদের লিখিত (এমসিকিউ) ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষায় সাধারণত বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, বিজ্ঞান ও মানসিক দক্ষতার ওপর প্রশ্ন করা হয়।

আবেদন প্রক্রিয়া ও ফি
আগ্রহী প্রার্থীদের https://prison.teletalk.com.bd লিংকের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফি সার্ভিস চার্জসহ মাত্র ৫৬ টাকা। আবেদনের শেষ সময় ৩০ এপ্রিল ২০২৬ বিকেল ৫টা।