বৃহস্পতিবার । এপ্রিল ২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক ক্যারিয়ার ১ এপ্রিল ২০২৬, ৫:৩৮ অপরাহ্ন
শেয়ার

১০৩ পদে যুব উন্নয়ন অধিদপ্তরে চাকরি


Bangladesh-Government

যুব উন্নয়ন অধিদপ্তরে অফিস সহায়ক পদে নিয়োগ বিজ্ঞপ্তি

যুব উন্নয়ন অধিদপ্তরে অফিস সহায়ক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদসংখ্যা ১০৩। ২ এপ্রিল আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে চলবে আগামী ১ মে পর্যন্ত।

চাকরির বিবরণ

পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ১০৩

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বয়স: ১ মে ২০২৬ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।

বেতন স্কেল- ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড–২০)

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।

আবেদন ফি – সার্ভিস চার্জসহ ৫৬ টাকা

আবেদনের সময়সীমা

আবেদন শুরু: ২ এপ্রিল ২০২৬, সকাল ১০টা।

আবেদন শেষ: ১ মে ২০২৬, বিকেল ৫টা।

*বিস্তারিত দেখুন যুব উন্নয়ন অধিদপ্তরের ওয়েবসাইটে