সোমবার । জুন ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক মাল্টিমিডিয়া ২২ জুন ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শেয়ার

হাইতি কী আসলে হেরেছে!


বিশ্বকাপের গ্রুপ পর্বে ব্রাজিলের কাছে ৩-০ গোলে হেরে গেছে হাইতি। স্কোরলাইন দেখে হয়তো অনেকেই বলবেন— ‘এতে আর নতুন কী? ব্রাজিল তো ব্রাজিলই, আর হাইতি তো পুঁচকে এক দল!’ কিন্তু ফুটবল কি আসলেই শুধু গোল আর স্কোরবোর্ডের হিসাব? নাকি এর চেয়েও বেশি কিছু?

আজ ২০২৬ সালের এই মঞ্চে যে দলটার বিদায়ঘণ্টা বেজে গেল, তাদের গল্পটা শুনলে হয়তো আপনিও বলবেন— এই ৩-০ গোলের হারের আড়ালেই লুকিয়ে আছে এক রূপকথার জয়।