শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শেয়ার

বিয়ে করলেন শিবিরের সাবেক সভাপতি জাহিদ, কনে কে?


jahid

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৫ সেশনের সদ্য সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর মিরপুরের একটি কনভেনশন সেন্টারে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে তাঁর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সবার মনে কৌতুহল ছিল কনে কে? জানা গেছে, জাহিদুল ইসলামের স্ত্রী জুআয়রিয়া জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ও সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খানের ভাতিজি। কনে জুআয়রিয়া বর্তমানে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।

এই বিয়ে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম এবং জিএস এস এম ফরহাদসহ জামায়াত ও শিবিরের সাবেক ও বর্তমান শীর্ষ পর্যায়ের নেতারা নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে উপস্থিত হন।

উল্লেখ্য, জাহিদুল ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। ছাত্রশিবিরের ২০২৫ সেশনে কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন শেষে সম্প্রতি তিনি বিদায় নিয়েছেন।