
মুখ্যমন্ত্রী বিজয়ের সরকারের পক্ষে ১৪৪ জন বিধায়ক ভোট দেন
তামিলনাড়ুতে সদ্য সকরকারে আসা বিজয় থালাপতির তামিলাগা ভেত্রি কাজাগম (টিভিকে) বুধবার (১৩ মে) বিধানসভায় আস্থা ভোটে সহজেই জয় পেয়েছে। মুখ্যমন্ত্রী বিজয়ের সরকারের পক্ষে ১৪৪ জন বিধায়ক ভোট দেন, ফলে সরকার স্বচ্ছন্দে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে।
আস্থা ভোটে বিজয় নেতৃত্বাধীন সরকারকে সমর্থন দেয় কংগ্রেস, সিপিআই(এম), ভিসিকে এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ (আইইউএমএল)।
কংগ্রেসের পাঁচজন বিধায়ক সরকারের পক্ষে ভোট দেন। এছাড়া সিপিআই(এম), ভিসিকে এবং আইইউএমএল—প্রতিটি দল থেকে দুইজন করে বিধায়ক সমর্থন জানান।
এ ছাড়া বহিষ্কৃত আম্মা মাক্কাল মুনেত্রা কাজাগম (এএমএমকে) বিধায়ক এস কামারাজও সরকারের পক্ষে ভোট দেন। সব মিলিয়ে জোটের আসন সংখ্যা দাঁড়ায় ১২১, যা বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় সীমার অনেক ওপরে।
বিজয়ের পক্ষে ভোটের সংখ্যা আরও বেড়ে যায়, যখন এআইএডিএমকে দলের বিদ্রোহী বেশ কয়েকজন বিধায়ক দলীয় সাধারণ সম্পাদক এডাপ্পাদি কে পালানিস্বামীর সতর্কবার্তা উপেক্ষা করে বিজয়কে সমর্থন দেন।
বাংলা টেলিগ্রাফ ভিজ্যুয়াল







































