মঙ্গলবার । মে ১২, ২০২৬
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট বিনোদন ১২ মে ২০২৬, ৬:২৩ অপরাহ্ন
শেয়ার

বনানীতে চিরনিদ্রায় শায়িত নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান


Ataur Rahman

বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান। মঙ্গলবার (১২ মে) বিকেল সাড়ে পাঁচটার দিকে তার দাফন কাজ সম্পন্ন হয়।

এর আগে আতাউর রহমানের মরদেহ বেলা তিনটার কিছু পরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আনা হয়। সেখানে দেশের নাটক, সাহিত্য, সংস্কৃতি ও শিল্পাঙ্গনের বিশিষ্টজনরাসহ সর্বস্তরের মানুষ শেষবারের মতো শ্রদ্ধা নিবেদন করেন।

ছিলেন সাংস্কৃতিক অঙ্গনের অনেক পরিচিত মুখ। শ্রদ্ধা নিবেদন করেন অভিনেত্রী সারা যাকের, টেলিভিশন ব্যক্তিত্ব খ ম হারূন, নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, লাকী ইনাম, অভিনেত্রী লাইসা আহমেদ লিসা, অভিনেতা তারিক আনাম খান, অভিনেতা জিতু আহসান, রওনক হাসান, সংগীতশিল্পী খায়রুল আনাম শাকিল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিদুল হকসহ অনেকে।

আতাউর রহমানের নাট্যদল নাগরিক নাট্য সম্প্রদায়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকেও তার প্রতি শ্রদ্ধা জানানো হয়।

sara

উল্লেখ্য, বিশিষ্ট অভিনেতা মঞ্চ সারথি আতাউর রহমান মঙ্গলবার দিবাগত রাত ১টার কিছু আগে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা যান নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান।

জানা গেছে, গত পহেলা মে বাসায় পড়ে যাওয়ার পর আতাউর রহমানের শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর প্রথমে তাকে পান্থপথের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে পরবর্তীতে ধানমন্ডির একটি হাসপাতালে ভর্তি করানো হয়। ভর্তির পরই তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। সেখানে একদিনের মাথায় কিছুটা শারীরিক উন্নতি হওয়ায় তার লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়েছিল। রোববার (১০ মে) তার শারীরিক অবস্থার অবনতি হলে আবারও তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল।