মঙ্গলবার । মে ১২, ২০২৬
স্পোর্টস ডেস্ক খেলা ১২ মে ২০২৬, ৫:২৯ অপরাহ্ন
শেয়ার

প্রথম টেস্টে পাকিস্তানের বিপক্ষে ১০৪ রানের স্মরণীয় জয় টাইগারদের


BD PAK test

এবারই প্রথম দেশের মাটিতে টেস্টে পাকিস্তানকে হারালো বাংলাদেশ

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এবারই প্রথম দেশের মাটিতে টেস্টে পাকিস্তানকে হারালো বাংলাদেশ। আর এ নিয়ে টানা তিন টেস্টে জয় পেলো পাকিস্তানের বিপক্ষে।

দ্বিতীয় ইনিংসে ২৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে সফরকারীরা। বাংলাদেশের বোলিংয়ের সামনে শুরু থেকেই চাপে ছিল পাকিস্তান। দলীয় ৩ রানেই প্রথম উইকেট হারায় তারা। দ্বিতীয় উইকেট হিসেবে আজান আওয়াইস ১৫ রান করে ফিরে যান।

এরপর অধিনায়ক শান মাসুদ ২, আবদুল্লাহ ফজল ৬৬, সালমান আগা ২৬, সৌদ শাকিল ১৫, হাসান খান ১২, হাসান আলী ১ এবং নোমান আলী ৪ রান করে আউট হন। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকায় বড় লক্ষ্য স্পর্শ করতে পারেনি পাকিস্তান।

এর আগে ম্যাচের পঞ্চম দিনে দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ২৪০ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। দলের হয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৮৭ এবং মুমিনুল হক ৫৬ রান করেন।

পাকিস্তানের হয়ে হাসান আলী ও নোমান আলী তিনটি করে উইকেট নেন। এছাড়া শাহিন শাহ আফ্রিদি দুটি এবং মোহাম্মদ আব্বাস একটি উইকেট শিকার করেন।

প্রথম ইনিংসে বাংলাদেশ ৪১৩ রান সংগ্রহ করে। জবাবে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে অলআউট হয় ৩৮৬ রানে। দুই ইনিংস মিলিয়ে দারুণ পারফরম্যান্সে গুরুত্বপূর্ণ জয় তুলে নিল বাংলাদেশ।