রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ৯:১২ অপরাহ্ন
শেয়ার

দুই সচিবের দপ্তর বদল


jonoproshashon montronaloy

ফাইল ছবি

প্রশাসনের শীর্ষ পর্যায়ে রদবদল অব্যাহত রয়েছে। তিন সচিবকে ওএসডি এবং নয় সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের একদিন পর এবার আরও দুই সচিবের দপ্তর বদল করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. মো. সানোয়ার জাহান ভূইয়াকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ে বদলি করা হয়েছে।

অন্যদিকে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সচিব মো. আব্দুর রহমান তরফদারকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রশাসনে চলমান এই রদবদলকে সরকারের উচ্চপর্যায়ের পুনর্বিন্যাস কার্যক্রমের অংশ হিসেবে দেখা হচ্ছে। সাম্প্রতিক সময়ে একাধিক গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনা হয়েছে, যা প্রশাসনিক কার্যক্রমে গতি ও সমন্বয় বাড়ানোর লক্ষ্যেই করা হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।