মঙ্গলবার । মার্চ ১৭, ২০২৬
ডেস্ক রিপোর্ট খেলা ১৬ মার্চ ২০২৬, ৯:৫৩ অপরাহ্ন
শেয়ার

পেস সহায়ক উইকেটে পাকিস্তানকে ‘বোকা বানিয়েছে’ বাংলাদেশ: আমির


Muhammad-Amir

মোহাম্মদ আমির

সালমান আলী আগার সেঞ্চুরিতে শেষ ম্যাচে আশা জাগিয়েও ওয়ানডে সিরিজে বাংলাদেশের কাছে ২-১ ব্যবধানে হেরে গেছে পাকিস্তান। এতে দলটির সাম্প্রতিক বাজে পারফরম্যান্স নিয়ে সমালোচনা আরও তীব্র হয়েছে।

পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির মনে করেন, এবার স্পিনের বদলে পেস সহায়ক উইকেট তৈরি করে কৌশলগতভাবে পাকিস্তানকে চাপে ফেলেছে বাংলাদেশ। তার ভাষায়, বাংলাদেশ জানত পাকিস্তানি ব্যাটাররা স্পিন ভালো খেলতে পারে, তাই বাউন্সি উইকেট বানিয়ে তাদের বিপাকে ফেলা হয়েছে।

মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত তিন ম্যাচের সিরিজে পাকিস্তান তিনবারই অলআউট হয়। সাধারণত স্পিন সহায়ক এই উইকেটে এবার পেসাররাই দাপট দেখান।

সিরিজে পাকিস্তানের পতন হওয়া ৩০ উইকেটের মধ্যে ১৯টিই নিয়েছেন বাংলাদেশের তিন পেসার— নাহিদ রান (৮), তাসকিন আহমেদ (৬) ও মুস্তাফিজুর রহমান (৫)।