শনিবার । জুন ২০, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৯ জুন ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শেয়ার

কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক


al-mujahid-tareque

ছবি: সংগৃহীত

বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত কবি আল মুজাহিদীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ শুক্রবার (১৯ জুন) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় তারেক রহমান বলেন, “কবি আল মুজাহিদী আজীবন গণতন্ত্র, মানবাধিকার এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে অত্যন্ত দৃঢ় ভূমিকা পালন করেছেন। তার এই প্রস্থান আমাদের সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে এক গভীর শূন্যতা সৃষ্টি করেছে, যা সহজে পূরণ হওয়ার নয়।”

উল্লেখ্য, একুশে পদকপ্রাপ্ত এই প্রবীণ কবি আজ দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।