রবিবার । জুন ১৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজনেস ১৪ জুন ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শেয়ার

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ বাতিল, দায়িত্বে বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি


Islami-Bank-Bangladesh-Bank

দেশের বৃহত্তম শরিয়াহভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদের সব সদস্যের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ক্ষমতাবলে রোববার (১৪ জুন) এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।

বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন। কেন্দ্রীয় ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ এবং জনস্বার্থে ব্যাংকটির চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করা হয়েছে।

এছাড়া ব্যাংক কোম্পানি আইনের ৪৭(৩) ধারা অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকের পরিচালনা পর্ষদের সব ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালনের দায়িত্ব দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানিয়েছে, আমানতকারীদের আস্থা পুনরুদ্ধার এবং ব্যাংকের আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করতে শিগগিরই স্বতন্ত্র পরিচালক নিয়োগের মাধ্যমে ইসলামী ব্যাংকে নতুন ও পেশাদার পরিচালনা পর্ষদ গঠন করা হবে।