
ছবি: সংগৃহীত
বিশ্বকাপ মানেই নতুন নতুন সব রেকর্ড। রেকর্ড হয় রেকর্ড ভাঙে কিন্তু একটা রেকর্ড ভাঙে না। তা যুক্ত হয় নতুন করে ইতিহাসে। ২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হয়ে গেছে। আর খেলা শুরু হওয়ার মাত্র ৮ মিনিট ৩২ সেকেন্ডে এই রেকর্ড বা ইতিহাস হয়ে গেল। আর সেই ইতিহাসে নাম লেখা হল মেক্সিকোর ফরওয়ার্ডের খেলোয়াড় হুলিয়ান কিনিয়োনেসের নাম।
এতক্ষণে নিশ্চয় বুঝে ফেলেছেন কোন রেকর্ড বা ইতিহাস এর কথা বলছি। ফুটবল মানেই গোল আর গোল। খেলা শুরু হয়েছে মানে গোল হওয়ার সম্ভাবনারও শুরু। ২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম গোলটি করেছেন হুলিয়ান কিনিয়োনেস।
প্রতিবার বিশ্বকাপে প্রথম গোলদাতা হিসেবে নাম লেখান একজন খেলোয়ার। যার ইতিহাসটা মুছে যায় না। প্রতিবার তালিকায় একটি নাম বাড়ে। এই তালিকায় ১৯৩০ সালে প্রথম লেখান ফ্রান্সের লুসিয়ান লরেস্ট।
চলুন জেনে নেই বিশ্বকাপের ফুটবলের আসরগুলোতে কে কে ছিলেন প্রথম গোলদাতা।
১৯৩০ সালে প্রথম বিশ্বকাপ হয় উরুগুয়েতে। সেই বিশ্বকাপে প্রথম গোলটি করেন ফ্রান্সের লুসিয়ান লরেস্ট
১৯৩৪- আর্জেন্টিনার এরনেস্তো বেলিস
১৯৩৮- জার্মানির জোসেফ গাউচেল
১৯৫০- ব্রাজিলের আদেমির ডি মেনেজেস
১৯৫৪- যুগোস্লাভিয়ার মিলোস মিলুতিনোভিচ
১৯৫৮- আর্জেন্টিনার ওরেস্তে করবাত্তার
১৯৬২- আর্জেন্টিনার হেক্টর ফাকুন্দো
১৯৬৬- ব্রাজিলের পেলে
১৯৭০- বুলগেরিয়ার ডিনকো ডেরমেনডজিয়েভ
১৯৭৪- জার্মানির পল ব্রেইটনার
১৯৭৮- ফ্রান্সের বার্নার্ড লাকোম্ব
১৯৮২- বেলজিয়ামের আরউইন ভ্যান্টেনবার্গ
১৯৮৬- ইতালির আলেসান্দ্রো আলতোবেলি
১৯৯০- ক্যামেরুনের ফ্রাঁসোয়া ওমাম বিইক
১৯৯৪- জার্মানির ইউর্গেন ক্লিন্সম্যান
১৯৯৮- ব্রাজিলের সিজার সাম্পাইও
২০০২- সেনেগালের পাপা বুবা দিওপ
২০০৬- জার্মানির ফিলিপ লাম
২০১০- দক্ষিণ আফ্রিকার সিফিওয়ে শাবালাল্যা
২০১৪- ব্রাজিলের মার্সেলো
২০১৮- রাশিয়ার ইউরি গাজিনস্কি
২০২২- ইকুয়েডরের এনার ভ্যালেন্সিয়া
২০২৬- মেক্সিকোর হুলিয়ান কিনিয়োনেস
আপনাদের জানার জন্য লিখতে চাই যে, ২০১৪ বিশ্বকাপের মার্সেলোর দেয়া গোলটি ছিল একটি আত্মঘাতী গোল।
বাংলা টেলিগ্রাফ স্পোর্টস- বিটিএস











































