
১১ জুন শুরু হতে যাওয়া ৩৯ দিনের এই টুর্নামেন্টের আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো
লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, কিলিয়ান এমবাপ্পে এবং হ্যারি কেইনের মতো সুপারস্টারদের পাশাপাশি লামিনে ইয়ামাল, আর্দা গুলের, ইয়ান ডিওমান্দে সহ তরুণ তারকারাও উত্তর আমেরিকায় অনুষ্ঠিত হতে যাওয়া ফুটবল বিশ্বকাপে অংশ নেবেন।
১১ জুন শুরু হতে যাওয়া ৩৯ দিনের এই টুর্নামেন্টের আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। এবারের বিশ্বকাপের গুরুত্বপূর্ণ তারিখগুলো নিচে তুলে ধরা হলো—
প্রধান ম্যাচ ও তারিখ
১১ জুন: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা – মেক্সিকো সিটিতে ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ
১২ জুন: কানাডা বনাম বসনিয়া ও হার্জেগোভিনা, যুক্তরাষ্ট্র বনাম প্যারাগুয়ে– সহ-আয়োজক দেশগুলোর প্রথম ম্যাচ
১৪ জুন: জার্মানি বনাম কুরাসাও – সবচেয়ে ছোট দেশ হিসেবে কুরাসাও প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নেবে
১৫ জুন: স্পেন বনাম কেপ ভার্দে – কেপ ভার্দে বিশ্বকাপে অভিষেক করবে
১৬ জুন: আর্জেন্টিনা বনাম আলজেরিয়া, অস্ট্রিয়া বনাম জর্ডান – আর্জেন্টিনা শিরোপা রক্ষার মিশন শুরু করবে এবং লিওনেল মেসি তার ষষ্ঠ বিশ্বকাপ খেলবেন; জর্ডান প্রথমবারের মতো বিশ্বকাপে খেলবে
১৭ জুন: পর্তুগাল বনাম গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, উজবেকিস্তান বনাম কলম্বিয়া – ক্রিশ্চিয়ানো রোনালদো তার ষষ্ঠ বিশ্বকাপ খেলবেন; উজবেকিস্তান প্রথমবার বিশ্বকাপে অংশ নেবে
২৭ জুন: গ্রুপ পর্ব শেষ
নকআউট পর্বের তারিখ
২৮ জুন – ৩ জুলাই: রাউন্ড অব ৩২
৪ জুলাই – ৭ জুলাই: রাউন্ড অব ১৬
৯ জুলাই – ১১ জুলাই: কোয়ার্টার ফাইনাল
১৪ জুলাই – ১৫ জুলাই: সেমিফাইনাল
১৮ জুলাই: তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ
১৯ জুলাই: বিশ্বকাপ ফাইনাল

মেসি, এমবাপ্পে, রোনালদো: মেসি ও রোনালদোর সম্ভবত শেষ বিশ্বকাপ
গ্রুপ পর্বের সেরা ম্যাচগুলোর তারিখ
১৩ জুন: ব্রাজিল বনাম মরক্কো (গ্রুপ সি)
১৪ জুন: নেদারল্যান্ডস বনাম জাপান (গ্রুপ এফ)
১৬ জুন: ফ্রান্স বনাম সেনেগাল (গ্রুপ আই)
১৭ জুন: ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া (গ্রুপ এল)
১৮ জুন: মেক্সিকো বনাম দক্ষিণ কোরিয়া (গ্রুপ এ)
২০ জুন: জার্মানি বনাম আইভরি কোস্ট (গ্রুপ ই)
২০ জুন: নেদারল্যান্ডস বনাম সুইডেন (গ্রুপ এফ)
২২ জুন: নরওয়ে বনাম সেনেগাল (গ্রুপ আই)
২২ জুন: আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া (গ্রুপ জে)
২৪ জুন: দক্ষিণ আফ্রিকা বনাম দক্ষিণ কোরিয়া (গ্রুপ এ)
২৫ জুন: জাপান বনাম সুইডেন (গ্রুপ এফ)
২৬ জুন: নরওয়ে বনাম ফ্রান্স (গ্রুপ আই)
২৬ জুন: উরুগুয়ে বনাম স্পেন (গ্রুপ এইট)
২৭ জুন: কলম্বিয়া বনাম পর্তুগাল (গ্রুপ কে)
বাংলা টেলিগ্রাফ স্পোর্টস- বিটিএস













































