শুক্রবার । জুন ৫, ২০২৬
স্পোর্টস ডেস্ক খেলা ৫ জুন ২০২৬, ৩:৪৪ অপরাহ্ন
শেয়ার

বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল ৩ টিভি চ্যানেল


world cup 2026

ফাইল ছবি

২০২৬ ফুটবল বিশ্বকাপ বাংলাদেশে সরাসরি সম্প্রচার নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, শেষ মুহূর্তে তার অবসান হয়েছে। টুর্নামেন্ট শুরুর এক সপ্তাহ আগে দেশের তিনটি টেলিভিশন চ্যানেল বিশ্বকাপের অফিসিয়াল সম্প্রচার স্বত্ব অর্জন করেছে, ফলে কোটি কোটি ফুটবলপ্রেমী টিভির পর্দায় সব ম্যাচ উপভোগ করতে পারবেন।

এবার বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে সময় টেলিভিশন। পাশাপাশি রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বিটিভি এবং ক্রীড়াভিত্তিক চ্যানেল টি-স্পোর্টসেও খেলা দেখা যাবে। জানা গেছে, তিনটি চ্যানেলের একটি যৌথ কনসোর্টিয়াম সরাসরি ফিফার কাছ থেকে সম্প্রচার স্বত্ব কিনে নিয়েছে।

এর আগে সিঙ্গাপুরভিত্তিক একটি প্রতিষ্ঠান বাংলাদেশের জন্য সম্প্রচার অধিকার কিনলেও দেশীয় বাজারে তা বিক্রি করতে ব্যর্থ হয়ে চুক্তি থেকে সরে দাঁড়ায়। ফলে বিশ্বকাপ শুরুর অল্প সময় আগে পর্যন্ত দেশে কোনো সম্প্রচারকারী প্রতিষ্ঠান নিশ্চিত ছিল না।

পরবর্তীতে পরিস্থিতি সমাধানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং বাফুফে সভাপতি তাবিথ আউয়াল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তারা বিভিন্ন গণমাধ্যম, ক্রীড়া চ্যানেল, টেলিকম অপারেটর ও ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে সমন্বয় করে নতুন আর্থিক কাঠামো তৈরি করেন, যার মাধ্যমে সম্প্রচার স্বত্ব নিশ্চিত করা সম্ভব হয়।

এদিকে, বিশ্বকাপ সম্প্রচারে বিটিভির কোনো আর্থিক ব্যয় হবে না বলে জানা গেছে। সম্প্রচারের পুরো খরচ যৌথভাবে বহন করবে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল ও টেলিকম অপারেটরগুলো।