সোমবার । জুন ১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক ক্যারিয়ার ১ জুন ২০২৬, ৪:৫৫ অপরাহ্ন
শেয়ার

সমাজসেবা অধিদপ্তরে ১৪৮৫ পদে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ


 Social Services

সমাজসেবা অধিদপ্তরে ১৪৮৫ পদে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদপ্তর (ডিএসএস) সম্প্রতি একটি ‘সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি’ প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তির আওতায় রাজস্ব খাতভুক্ত ১৩ থেকে ২০তম গ্রেডে মোট ৫২টি ক্যাটাগরির পদে ১ হাজার ৪৮৫ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে টেলিটক বাংলাদেশ লিমিটেডের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আগামীকাল ২ জুন ২০২৬, মঙ্গলবার সকাল ১০টা থেকে এই নিয়োগের অনলাইন আবেদন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। আবেদন করার শেষ সময় আগামী ২৩ জুন ২০২৬, বিকেল ৫টা পর্যন্ত। প্রার্থীরা মোট ২২ দিন ধরে অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, এর আগে ২০২৪ সালের ২৭ মার্চ এবং একই বছরের ৯ জুনের নিয়োগ বিজ্ঞপ্তিতে যেসব প্রার্থী ইতিমধ্যে আবেদন করেছেন, এই সংশোধিত বিজ্ঞপ্তির অধীনে তাঁদের আর নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই।

নিয়োগ সংক্রান্ত সংক্ষেপিত তথ্য:

  • প্রতিষ্ঠানের নাম: সমাজসেবা অধিদপ্তর (Department of Social Services-DSS)

  • পদের সংখ্যা: ৫২টি ক্যাটাগরিতে মোট ১,৪৮৫টি শূন্য পদ

  • আবেদনের মাধ্যম: শুধুমাত্র অনলাইনে (টেলিটকের মাধ্যমে)

  • আবেদন শুরুর তারিখ ও সময়: ২ জুন ২০২৬, সকাল ১০টা

  • আবেদন শেষের তারিখ ও সময়: ২৩ জুন ২০২৬, বিকেল ৫টা

উল্লেখযোগ্য কয়েকটি পদের বিবরণ:

১. প্রধান সহকারী

  • পদসংখ্যা: ১৮টি (স্থায়ী, রাজস্ব)

  • বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড–১৩)

২. কম্পিউটার অপারেটর

  • পদসংখ্যা: ৪টি (অস্থায়ী, রাজস্ব)

  • বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

৩. সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর

  • পদসংখ্যা: ৫টি (স্থায়ী, রাজস্ব)

  • বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

৪. সহকারী শিক্ষক

  • পদসংখ্যা: ৩টি (স্থায়ী, রাজস্ব)

  • বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

৫. ইনস্ট্রাক্টর

  • পদসংখ্যা: ২টি (স্থায়ী, রাজস্ব)

  • বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

৬. ইনস্ট্রাক্টর ফর ট্রেড কোর্স: ৩টি (স্থায়ী, রাজস্ব)

  • বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

৭. স্টেরিও টাইপিং মেশিন অপারেটর: ১টি (স্থায়ী, রাজস্ব)

  • বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

৮. সাঁটমুুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর: ৪টি (স্থায়ী, রাজস্ব) |

  • বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

৯. ফিল্ড সুপারভাইজার: ৩০টি (স্থায়ী, রাজস্ব)

  • বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

১০. গ্র্যাজুয়েট টিচার: ১৪টি (স্থায়ী, রাজস্ব)

  • বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

১১. প্রজেকশনিস্ট: ১টি (স্থায়ী, রাজস্ব)

  • বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

১২. ট্রেড ইনস্ট্রাক্টর: ২টি (অস্থায়ী, রাজস্ব)

  • বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

১৩. কেয়ারটেকার: ১টি (অস্থায়ী, রাজস্ব)

  • বেতন: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)

১৪. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৭৬টি (স্থায়ী, রাজস্ব)

  • বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

১৫. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৭৬টি (অস্থায়ী, রাজস্ব)

  • বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

১৬. ডাটা এন্ট্রি অপারেটর: ৩৫টি (অস্থায়ী, রাজস্ব) |

  • বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

১৭. হিসাব সহকারী: ৮টি (স্থায়ী, রাজস্ব) |

  • বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

১৮. হিসাব সহকারী: ১১টি (অস্থায়ী, রাজস্ব)

  • বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

১৯. স্টোরকিপার: ৪টি (অস্থায়ী, রাজস্ব)

  • বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

২০. টেলিফোন অপারেটর: ১টি (স্থায়ী, রাজস্ব)

  • বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

২১. বেঞ্চ সহকারী: ১টি (স্থায়ী, রাজস্ব)

  • বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

২২. নার্স: ৮টি (অস্থায়ী, রাজস্ব)

  • বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

২৩. কম্পাউন্ডার: ৪৬টি (স্থায়ী, রাজস্ব)

  • বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

২৪. গাড়িচালক: ২টি (অস্থায়ী, রাজস্ব)

  • বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

২৫. সহকারী প্রজেকশনিস্ট: ১টি (স্থায়ী, রাজস্ব)

  • বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

২৬. ডার্করুম টেকনিশিয়ান: ১টি (স্থায়ী, রাজস্ব)

  • বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

২৭. ওয়াসারম্যান: ১টি (স্থায়ী, রাজস্ব)

  • বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

২৮. ডে-কেয়ার অ্যাসিস্ট্যান্ট: ১টি (স্থায়ী, রাজস্ব) |

  • বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) ২৯.

কটেজ মাদার: ১টি (স্থায়ী, রাজস্ব)

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৩০. সমাজকর্মী (ইউনিয়ন): ৩১২টি (স্থায়ী, রাজস্ব)

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৩১. সমাজকর্মী (পৌর): ১২টি (স্থায়ী, রাজস্ব)

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৩২. বড় ভাইয়া: ২৫টি (অস্থায়ী, রাজস্ব)

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৩৩. খালাম্মা: ৩৩টি (অস্থায়ী, রাজস্ব)

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৩৪. শিক্ষক: ৭টি (অস্থায়ী, রাজস্ব)

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৩৫. ট্রেড ইনস্ট্রাক্টর: ১৭টি (অস্থায়ী, রাজস্ব)

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৩৬. ধর্মীয় শিক্ষক: ২টি (অস্থায়ী, রাজস্ব)

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৩৭. কেয়ারটেকার: ১টি (অস্থায়ী, রাজস্ব)

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৩৮. কেয়ারটেকার: ১টি (অস্থায়ী, রাজস্ব)

বেতন: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭)

৩৯. ফটোকপি অপারেটর: ২টি (স্থায়ী, রাজস্ব)

বেতন: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)

৪০. কারিগরি প্রশিক্ষক (উপজেলা): ১৫৭টি (স্থায়ী, রাজস্ব)

বেতন: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)

৪১. হেলপার: ২টি (স্থায়ী, রাজস্ব)

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

৪২. ফিডার অ্যাটেনডেন্ট: ১টি (স্থায়ী, রাজস্ব)

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

৪৩. আয়া: ৫টি (অস্থায়ী, রাজস্ব)

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

৪৪. অ্যাটেনডেন্ট: ২টি (স্থায়ী, রাজস্ব)

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

৪৫. দারোয়ান: ৪টি (স্থায়ী, রাজস্ব)

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

৪৬. নিরাপত্তাপ্রহরী: ১৫টি (স্থায়ী, রাজস্ব)

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

৪৭. বাবুর্চি: ২০টি (স্থায়ী, রাজস্ব)

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

৪৮. সহকারী বাবুর্চি: ২টি (স্থায়ী, রাজস্ব)

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

৪৯. মালি: ১টি (স্থায়ী, রাজস্ব)

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

৫০. পরিচ্ছন্নতাকর্মী: ৪টি (অস্থায়ী, রাজস্ব)

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

৫১. অফিস সহায়ক: ৪৭৮টি (স্থায়ী, রাজস্ব)

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

৫২. বার্তাবাহক: ২১টি (স্থায়ী, রাজস্ব)

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

আবেদনের বয়সসীমা: ১ জুন ২০২৬ তারিখে প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে ১, ৩, ৮, ৯, ১৪, ১৫, ১৭, ১৮, ২৫, ২৭ থেকে ৩১ এবং ৩৬ নম্বর পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা নিয়ম অনুযায়ী শিথিলযোগ্য থাকবে।

আবেদন পদ্ধতি ও ফি জমা দান: আগ্রহী যোগ্য প্রার্থীরা সমাজসেবা অধিদপ্তরের নির্ধারিত লিংকে (dss.gov.bd) গিয়ে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে পারবেন। ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রি-পেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে।

সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১ থেকে ৩৭ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ৩৮ থেকে ৫২ নম্বর পদের প্রার্থীদের জন্য ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া সকল পদের অনগ্রসর প্রার্থীদের জন্য আবেদন ফি ৫৬ টাকা রাখা হয়েছে। আবেদন প্রক্রিয়া ও নির্দেশনা সম্পর্কিত বিস্তারিত তথ্য সমাজসেবা অধিদপ্তরের অফিসিয়াল নোটিশ বোর্ডে জানা যাবে।

আবেদনপদ্ধতিসহ বিস্তারিত সব তথ্য জানতে এখানে ক্লিক করুন।