
ফাইল ছবি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক সংক্ষিপ্ত পোস্টে নাহিদ ইসলাম, মাহফুজ আলম ও সাদিক কায়েমকে নিয়ে মন্তব্য করেছেন।
রোববার (৩১ মে) রাত ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি লেখেন, “যুগের জিন্নাহ নাহিদ ইসলাম, যুগের ইকবাল মাহফুজ আলম, যুগের মওদূদী সাদিক কায়েম। এত মারামারি না করে একজনকে বাছাই করে নিলেই তো হয়!”
তার এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মহলে আলোচনা ও প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। তবে পোস্টে উল্লেখিত মন্তব্যের বিষয়ে তিনি আর কোনো ব্যাখ্যা দেননি।












































