
রাজ্যের কংগ্রেস মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের সঙ্গে রামালিঙ্গা রেড্ডি [বামে]
শুক্রবার (৫ জুন) কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, নিজের বিবেকের বিরুদ্ধে গিয়ে কাজ করা তার পক্ষে সম্ভব নয়। তিনি অভিযোগ করেন, মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টনে তাকে অপমান করা হয়েছে।
রেড্ডির প্রত্যাশা ছিল তাকে বেঙ্গালুরু উন্নয়ন দপ্তরের দায়িত্ব দেওয়া হবে। তবে মুখ্যমন্ত্রী তাকে বৃহৎ ও মাঝারি সেচ প্রকল্প মন্ত্রণালয়ের দায়িত্ব দেন। এ সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে তিনি পদত্যাগের পথ বেছে নেন।
সংবাদ সম্মেলনে রেড্ডি বলেন, ‘আর কতদিন এই অপমান সহ্য করব? আমার সামনে আর কী বিকল্প ছিল?’
বৃহস্পতিবার কর্ণাটক সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন করা হয়।
রামলিঙ্গা রেড্ডিকে কংগ্রেসের কয়েকজন নেতা সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানালেও তিনি নিজের অবস্থানে অনড় থাকেন। এমনকি দলের শীর্ষ নেতৃত্বের বার্তা নিয়ে যারা তার কাছে গিয়েছিলেন, তাদেরও তিনি জানান যে পরামর্শ দেওয়ার সময় ইতোমধ্যেই পেরিয়ে গেছে।
অন্যদিকে মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার পরিস্থিতিকে খুব একটা উদ্বেগজনক বলে মনে করছেন না। তিনি বলেন, ‘চিন্তার কিছু নেই। রামালিঙ্গা রেড্ডি আমার খুব ঘনিষ্ঠ বন্ধু। মন্ত্রিসভায় আমরা সবচেয়ে কাছের বন্ধুদের একজন তিনি। আমরা বিষয়টির সমাধান করে ফেলব।’
বাংলা টেলিগ্রাফ ভিজ্যুয়াল












































