রবিবার । জুন ১৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজনেস ১৪ জুন ২০২৬, ৪:৩৮ অপরাহ্ন
শেয়ার

সূচকের উত্থানে শেয়ারবাজারে লেনদেন ছাড়াল ১৩৫৮ কোটি টাকা


সূচকের উত্থানে শেয়ারবাজারে লেনদেন ছাড়াল ১৩৫৮ কোটি টাকা

ফাইল ছবি

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৪ জুন) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এসময় লেনদেন ছাড়িয়েছে ১ হাজার ৩৫৮ কোটি টাকা। এদিন অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১০৪ দশমিক ৯৫ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৬২৫ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১৪ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ১২৯ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৪৬ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ১১৯ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে ১ হাজার ৩৫৮ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১ হাজার ২৩৮ কোটি ৬৬ লাখ টাকা ।

আজ ডিএসইতে মোট ৩৯২ টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৪৬ টি কোম্পানির, বিপরীতে ৯৬ টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫০ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৪৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৩৪৩ পয়েন্টে।

সিএসইতে ২৪৮ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৪১ টির দর বেড়েছে, কমেছে ৭১ টির এবং ৩৬ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ২৪ কোটি ২১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।