বুধবার । মার্চ ১৮, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট জাতীয় ১৮ মার্চ ২০২৬, ২:১৬ অপরাহ্ন
শেয়ার

বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের পাঁচ জামাত


baitul Mukarram

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ধারাবাহিকভাবে পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। বুধবার (১৮ মার্চ) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ধারাবাহিকভাবে পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। জামাতগুলোর সময় নির্ধারণ করা হয়েছে যথাক্রমে সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিট।

প্রথম জামাতে ইমামতি করবেন সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান। দ্বিতীয় জামাতে থাকবেন মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী। তৃতীয় জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওলানা মো. জাকির হোসেন।

চতুর্থ জামাতে দায়িত্ব পালন করবেন ইমাম প্রশিক্ষণ অ্যাকাডেমির ধর্মীয় প্রশিক্ষক মাওলানা যোবায়ের আহমেদ আল আযহারী। পঞ্চম ও শেষ জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ।

এছাড়া দেশের কেন্দ্রীয় ঈদ জামাত সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক।