
ফাইল ছবি
দেশের বাজারে টানা ঊর্ধ্বমুখী থাকার পর অবশেষে সোনার দামে বড় সুখবর দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবথেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছে। এর ফলে প্রতি ভরি সোনার নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। নতুন এই দর আজ সকাল ১০টা থেকে কার্যকর করা হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমার পরিপ্রেক্ষিতে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার ওপর ভিত্তি করে প্রায়ই সোনার দাম সমন্বয় করে থাকে বাজুস। হঠাৎ বড় অংকের এই দাম কমার ফলে সাধারণ ক্রেতাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে।










































