
১৩ থেকে ২০ গ্রেডের নিয়োগ দেবে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড
১৩ থেকে ২০ গ্রেডের নিয়োগ দেবে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড। উৎপাদনমুখী কর্মসংস্থান কর্মসূচি (পিইপি) প্রকল্পে এসব জনবল নেওয়া হবে। সবচেয়ে বেশিসংখ্যক কর্মী নেওয়া হবে মাঠ সংগঠক পদে, ৮৫ জন। আবেদন করতে হবে ২৪ মে ২০২৬ তারিখের মধ্যে।
মাঠ সংগঠক পদের প্রস্তুতি

বাংলা : ব্যাকরণ (সমাস, সন্ধি, কারক, বিভক্তি), শুদ্ধ বানান, সমার্থক ও বিপরীত শব্দ, বাগধারা ও প্রবাদ-প্রবচন, এককথায় প্রকাশ, সাহিত্যিক ও তাঁদের রচনা, পত্র/দরখাস্ত লেখা।
ইংরেজি : Parts of Speech, Tense, Voice, Narration, Preposition, Article, Synonym & Antonym, Idioms & Phrases, Sentence Correction, Translation.
গণিত: শতকরা, লাভ-ক্ষতি, সুদ (সরল ও চক্রবৃদ্ধি), অনুপাত ও সমানুপাত, গড়, সময় ও কাজ, সময় ও দূরত্ব, বীজগণিতের মৌলিক সূত্র, সংখ্যা পদ্ধতি, জ্যামিতির মৌলিক ধারণা।
সাধারণ জ্ঞান: বাংলাদেশ বিষয়াবলি—বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধ, সংবিধান, প্রশাসনিক কাঠামো, অর্থনীতি, কৃষি ও গ্রামীণ উন্নয়ন, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, সাম্প্রতিক ঘটনা। আন্তর্জাতিক—বিশ্ব ইতিহাস, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, বিভিন্ন দেশ ও রাজধানী, মুদ্রা, আন্তর্জাতিক সম্পর্ক, সাম্প্রতিক বিশ্ব ঘটনা।
কম্পিউটার ও আইসিটি: কম্পিউটারের মৌলিক ধারণা, হার্ডওয়্যার ও সফটওয়্যার, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট ও ই-মেইল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, সাইবার নিরাপত্তা।
পল্লী উন্নয়ন ও কৃষি: গ্রামীণ উন্নয়ন ধারণা, সমবায় সমিতি, ক্ষুদ্রঋণ কার্যক্রম, কৃষি প্রযুক্তি, ফসল উৎপাদন, সরকারি উন্নয়ন প্রকল্প, পল্লী উন্নয়ন বোর্ডের কার্যক্রম ও লক্ষ্য।
পদের তালিকা ও বিবরণ
১. হিসাব সহকারী —৫ জন। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : দুটি ২য় বিভাগসহ বিকম অথবা সমমান। কম্পিউটারে এমএস ওয়ার্ড,এক্সেল ইত্যাদি প্রোগ্রামে জ্ঞানসম্পন্ন হতে হবে। বেতন স্কেল : ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)।
২. মাঠ সংগঠক —৮৫ জন। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : স্নাতক ডিগ্রি।বেতন স্কেল : ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)।
৩. নিম্নমান সহকারী-কাম-মুদ্রাক্ষরিক (এলডিএ) /কম্পিউটার কাম ক্রেডিট অ্যাসিসট্যান্ট (সিসিএ)— ৭ জন।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : এইচএসসি পাস।
কম্পিউটারে এমএস ওয়ার্ড,এক্সেল ইত্যাদি প্রোগ্রামে জ্ঞানসম্পন্ন হতে হবে। ইংরেজি ও বাংলায় যথাক্রমে ৪০ ও ৩০ শব্দ টাইপের গতিসহ এসএসসি পাস। বেতন স্কেল : (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা।
৫. অফিস সহায়ক/ক্যাশ গার্ড/নাইট গার্ড —১০ জন। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : অষ্টম শ্রেণি পাস। বেতন স্কেল : (গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০ টাকা
৬. ক্লিনার —১ জন। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : অষ্টম শ্রেণি পাস। বেতন স্কেল : (গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০ টাকা।
কর্মস্থল ও বয়সসীমা
ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও শরীয়তপুর। ৩০ এপ্রিল ২০২৬ তারিখে ১৮-৩২ বছর।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীকে ডাক/কুরিয়ারযোগে আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে নিজ ঠিকানাসংবলিত ১০ টাকার ডাকটিকিটসমেত ফেরত খাম সংযুক্ত করতে হবে। খামের ওপরে অবশ্যই আবেদনকৃত পদের নাম স্পষ্ট করে লিখতে হবে। একটি খামে একাধিক আবেদনপত্র প্রেরণ করা হলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
আবেদন করতে হবে এই ঠিকানায় : নির্বাহী পরিচালক, উৎপাদনমুখী কর্মসংস্থান কর্মসূচি (পিইপি), বিআরডিবি, এলজিইডি ভবন (তৃতীয় তলা), জেলা পরিষদ চত্বর, কমলাপুর, ফরিদপুর।
আবেদন ফি
১ থেকে ৪ নম্বর পদের জন্য ১০০ টাকা; ৫ ও ৬ নম্বর পদের জন্য ৫০ টাকা। উল্লেখ্য, এমআইসিআর পে-অর্ডার/ব্যাংক ড্রাফট করতে হবে।
শর্ত
♦ পদগুলো সম্পূর্ণ অস্থায়ী ও শুধু কর্মসূচির জন্য প্রযোজ্য, যা বিআরডিবির রাজস্ব বাজেটভুক্ত নয়।
♦ নিয়োগকৃত কর্মচারীদের বেতন-ভাতাদি কর্মসূচির সম্পূর্ণ নিজস্ব আয় থেকে প্রদান করা হবে। বেতন-ভাতাদি ও বার্ষিক বেতন বৃদ্ধিসহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদানের ক্ষেত্রে ঋণ কর্মকাণ্ডের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে।
♦ মাঠ সংগঠক পদের ক্ষেত্রে নির্বাচিত প্রার্থীদের ইউনিয়ন পর্যায়ে অবস্থান করে কাজ করার মানসিকতা থাকতে হবে। এলাকার দরিদ্র জনগোষ্ঠী বিশেষ করে বিত্তহীনদের জীবনযাত্রার মানোন্নয়নে কাজ করতে হবে।
♦ প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ-ডিএ দেওয়া করা হবে না।
♦ নিয়োগ বিজ্ঞপ্তি, লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময় এবং ফলাফল পাওয়া যাবে পল্লী উন্নয়ন বোর্ডের ওয়েবসাইটে (brdb.gov.bd)।












































