বুধবার । এপ্রিল ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ২২ এপ্রিল ২০২৬, ৫:০১ অপরাহ্ন
শেয়ার

ক্যান্সারের চতুর্থ স্টেজে অভিনেতা তপন


topon

ছোট পর্দা ও চলচ্চিত্রের সুপরিচিত মুখ অভিনেতা তারিকুজ্জামান তপন এখন জীবনের কঠিনতম সময়ের মুখোমুখি। দুরারোগ্য খাদ্যনালির ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি বর্তমানে রাজধানীর আফতাবনগরের বাসায় শয্যাশায়ী।

গত ডিসেম্বর মাসে রোগটি ধরা পড়লেও চিকিৎসকরা জানিয়েছেন, ক্যানসারটি ইতিমধ্যে চতুর্থ পর্যায়ে (ফোরথ স্টেজ) পৌঁছে গেছে। তিন দফা কেমোথেরাপি দেওয়ার পর বর্তমানে তার শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

অভিনেতার স্ত্রী সাবিনা হেলেন জানান, তপন এখন কিছুই খেতে পারছেন না এবং প্রচণ্ড ব্যথায় সারাক্ষণ কাতর থাকেন। ব্যয়বহুল এই চিকিৎসার খরচ চালাতে গিয়ে পরিবারটি এখন নিদারুণ আর্থিক সংকটে পড়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (পিজি) ভর্তির চেষ্টা করেও শয্যা সংকটের কারণে তাকে ভর্তি করা সম্ভব হয়নি।

এই মুহূর্তে উন্নত চিকিৎসার ব্যয়ভার বহনের সামর্থ্য না থাকায় শিল্পী সমাজ ও সরকারের কাছে জরুরি সাহায্যের আবেদন জানিয়েছে তার পরিবার। ‘আলতা বানু’ ও ‘ঠিকানা’র মতো চলচ্চিত্রের জনপ্রিয় এই অভিনেতা আবারও স্বাভাবিক জীবনে ফিরতে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।