সোমবার । জুন ৮, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ৮ জুন ২০২৬, ৮:০৭ পূর্বাহ্ন
শেয়ার

ঢাকাসহ ১১ জেলায় ঝড়ের সতর্কতা


Storm

ফাইল ছবি

ঢাকাসহ দেশের ১১টি জেলার ওপর দিয়ে সোমবার দুপুরের মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

সোমবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা সতর্কবার্তায় বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে দমকা হাওয়া প্রবাহিত হতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, সম্ভাব্য প্রতিকূল আবহাওয়ার কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।