বৃহস্পতিবার । এপ্রিল ২৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক শিক্ষা ২৩ এপ্রিল ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শেয়ার

রাজশাহী বিভাগে ‘শ্রেষ্ঠ বিদ্যালয়’ পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ


‘শ্রেষ্ঠ বিদ্যালয়’ পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ প্রতিযোগিতায় রাজশাহী বিভাগে ‘শ্রেষ্ঠ বিদ্যালয়’ (স্কুল গ্রুপ) নির্বাচিত হয়েছে পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। বুধবার (২২ এপ্রিল) রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই গৌরবময় সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ।

চলতি বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় প্রতিষ্ঠানটি অভাবনীয় সাফল্য দেখিয়েছে। পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ উপজেলা পর্যায়ে ১৯টি এবং জেলা পর্যায়ে ৭টি ইভেন্টে প্রথম স্থান লাভ করে শ্রেষ্ঠত্বের প্রমাণ দেয়।

বিভাগীয় পর্যায়ে এই সম্মাননা স্মারক গ্রহণ করেন প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক মো. মাহমুদুল হক আলাউদ্দীন। প্রতিষ্ঠানের এই অনন্য অর্জনে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন অধ্যক্ষ প্রফেসর শিবজিত কুমার নাগ।