সোমবার । মে ১১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক মাল্টিমিডিয়া ১০ মে ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শেয়ার

একটি পুরনো কম্পিউটার দিয়ে যে সফলতার গল্পের শুরু


১৯৯৭ সালে শখের মোটরসাইকেলটি ৭০ হাজার টাকায় বিক্রি করে একটি পুরনো কম্পিউটার কিনেছিলেন আবুল কালাম আজাদ। বাবার থেকে আরও ৭২ হাজার টাকা নিয়ে একজন ছাত্রসহ দুটি পিসি দিয়ে শুরু হয় তার যাত্রা। গ্রাফিক্সের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও প্রবল ইচ্ছাশক্তিতে নিজের চেষ্টায় ব্যানার, পোস্টার ও বিলবোর্ড তৈরির কাজ শুরু করেন। সেই ছোট উদ্যোগই আজ তাকে দেশের অন্যতম সফল প্রিন্টিং ব্যবসায়ীতে পরিণত করেছে।